খুলনা প্রতিনিধি
প্রায় দুই যুগ পরে আজ বেলা বারোটায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান খুলনার মাটিতে পা রাখল। নগরী খালিশপুর প্রভাতী স্কুল মাঠে, খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। খুলনা সহ বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলের দলীয় নেতাকর্মী সহ আমজনতা আজকের নির্বাচনী সভায় উপস্থিতি হন হাজার হাজার মানুষ, ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আবাদ নিরপেক্ষ হবে বলে ঘোষণা করেন জনাব তারেক রহমান। এবং সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবং তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে অনেক পরিকল্পনা নিয়ে আগামী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এও বলেন আমার রাজনীতি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালো,সাধারণ মানুষের ভাগ্যের মান উন্নয়ন করা,সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য আইন-শৃঙ্খলা বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা। শিল্পনগরী খুলনার বন্ধ হয়ে পড়া কলকারখানা গুলোর সচল করা,আমাদের দায়িত্বের ভিতর পড়বে জনগণ চাইলে আমাদের নির্বাচিত করে সে সুযোগ করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করেছেন। আজ খুলনা সহ দেশের দক্ষিণ অঞ্চলের জনগণ আবেগ উদ্দীপনা ও প্রত্যাশা নিয়ে তারেক রহমানের প্রতিটি কথা গুরুত্ব সহকারে শ্রবণ করে। বেলা বারোটার দিকে নগরী খালিশপুর প্রভাতি স্কুল মাঠ সহ পার্শ্ববর্তী এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের আজকের জনসভা সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়নের রূপরেখা মূলক নির্বাচনী জনসভা। খুলনা খালিশপুরে প্রভাতি স্কুল মাঠের আজকের জনসভা প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা ৩ আসনের বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। আজকের জনসভার নিরাপত্তা, সাউন্ড সিস্টেম খালিশপুর এলাকাবাসী মনে স্মরণীয় হয়ে থাকবে। মহানগর বিএনপি’র সভাপতি
শফিকুল আলম মনার সভাপতি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন যথাক্রমে খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনায় ১ আসনের ধানের শীষের প্রার্থী আমির এজাজ খান, খুলনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী আলী আজগর লবি, খুলনা ৬ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় আজকের নির্বাচনী জনসভায় জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। সাতক্ষীরা ও বাগেরহাট থেকে ধানের শীষের প্রার্থীরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। দল মত নির্বিশেষে ধানের শীষ কে বিজয় করতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনাব তারেক রহমান সবিনয় বিনীতভাবে অনুরোধ করেন। কোন প্রকার বিভেদ,কোন প্রকার ষড়যন্ত্র, চাঁদাবাজি করলে সে যে স্তরের নেতা হোক দল তাকে ক্ষমা করবে না। নির্বাচনী জনসভার শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যশোরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে সভাস্তল ত্যাগ করেন। পাশাপাশি খুলনা বাসিকে বিদায় জানিয়ে তিনি যশোরের উদ্দেশ্যে রওনা হন।।