চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত হয়েছে। ০২-০২-২০২৬ বিকেলে ঈদগাহ ময়দান-এ আয়োজিত এ জনসভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা তাইজুল হক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ লতিফুর রহমান সাবেক দুই বারের এমপি
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্ত একটি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আব্দুল আলীম সদর উপজেলা আমির মাওলানা সাবের আলী উপজেলা কর্মপরিষদ সদস্য
চরবাগডাঙ্গা থেকে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম সাবেক শিবির নেতা আনোয়ার হোসেন মিলন
শাহজাহানপুর ইউনিয়ন বাসী এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল কে স্মারক লিপি তুলে দেন
১. পোস্টাল কোড: আমাদের শাহজাহানপুর ইউনিয়নে নিজস্ব কোনো পোস্টাল কোড নেই, আমাদের অন্য ইউনিয়নের কোড ব্যবহার করতে হয়। এই ভোগান্তি দূর করে আমাদের নিজস্ব পোস্টাল কোড পাওয়ার বিষয়ে আপনি কী পদক্ষেপ নেবেন?
২. খেলার মাঠ: আমাদের শাহজাহানপুর ইউনিয়ন থেকে নাহিদ রানার মতো ক্রিকেটার জাতীয় দলে খেলছেন, যা আমাদের জন্য গর্বের। কিন্তু দুঃখের বিষয় এখানে পর্যাপ্ত খেলার মাঠ নেই। নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক খেলার মাঠের ব্যবস্থা কি করা যাবে?
৩. ভূমি অফিসের দুর্নীতি: ভূমি অফিসের দুর্নীতি ও অনিয়ম নির্মূলে আপনি কী ধরনের কঠোর ব্যবস্থা নেবেন?
৪. শিক্ষা: ইউনিয়নে একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠার বিষয়ে আপনার পরিকল্পনা কী?
৫. রাস্তাঘাট: অন্যান্য ইউনিয়নের তুলনায় আমাদের ইউনিয়নে পাকা রাস্তা কম। এই পিছিয়ে পড়া রাস্তাগুলো দ্রুত পাকাকরণে আপনি কী উদ্যোগ নেবেন?
৬. কারিগরি ফাউন্ডেশন: রাজমিস্ত্রীদের কাজের মান ও দক্ষতা বাড়াতে কোনো বিশেষ ফাউন্ডেশন বা প্রশিক্ষণ কেন্দ্র গঠন করা সম্ভব কি?
৭. জননিরাপত্তা: নিরপরাধ মানুষের অহেতুক হয়রানি বন্ধে আপনি কীভাবে এলাকাবাসীকে আশ্বস্ত করবেন?
৮. অটোচালকদের সুরক্ষা: অটোচালকদের জানমালের নিরাপত্তা এবং সড়কে চাঁদাবাজি ও হয়রানি রোধে আপনার উদ্যোগ কী?
৯. স্বাস্থ্যসেবা: এলাকার অকার্যকর কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালগুলো দ্রুত পুনরায় সচল করার বিষয়ে আপনার ভূমিকা কী হবে?
১০. অ্যাম্বুলেন্স: দিয়াড় অঞ্চলের সাধারণ মানুষের জরুরি চিকিৎসার প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কি করা যায়?
১১. মসজিদ আধুনিকায়ন: স্থানীয় হাটের প্রধান মসজিদটিকে একটি আধুনিক ও সুপরিসর মসজিদে রূপান্তর করার বিষয়ে আপনার সরাসরি সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে জনসভার কার্যক্রম শেষ হয়।